দৈনিক পল্লীবাংলা
আপডেট : রোববার, ২২ নভেম্বর ২০২৬

লোভ লালসার ঊর্ধ্বে থেকে গাউক কে এগিয়ে নিয়ে যাবো-- কাজী ছাইয়েদুল আলম বাবুল

সারাজীবন ন্যায়নীতির সাথে রাজনীতি করে আসছি,সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে থেকে গাজীপুর উন্নয়ন কতৃপক্ষ কে এগিয়ে নিয়ো যাবো। সদ্য যোগদান করে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল। 

তিনি আরও বলেন,আমি শুনেছি প্লান পাস নিয়ে গড়িমসি হচ্ছে, আশা করি দায়িত্ব পালনকালে নিয়মনীতির বাহিরে কোন কাজ হবে না। নাগরিক সুবিধা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। যতদিন দায়িত্ব পালন করবো,সততা ও নিষ্ঠার সহিত পালন করবো।

বাবুল আরও বলেন, এখানে নিয়ম বহির্ভূত অনেক কাজ হয়েছে,এখন থেকে এগুলো করার সুযোগ নাই।

২২শে নভেম্বর সকাল সাড়ে ১০ টায় গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের অফিসে যোগদান করেন বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। এর আগে সকাল থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী সিটি কর্পোরেশন ১৮ নং ওয়ার্ড ওয়ারলেস অফিসে জড়ো হন।

প্রথমেই গাউকের সচিব ( উপ সচিব) দেওয়ান মাহমুদুল হক প্রশাসনিক কর্মকতাদের নিয়ে ফুলের শুভেচ্ছা জানান। 

এছাড়াও ফুলের শুভেচ্ছা জানান গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু,গাজীপুর সিটির প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিক সহ বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

লোভ লালসার ঊর্ধ্বে থেকে গাউক কে এগিয়ে নিয়ে যাবো-- কাজী ছাইয়েদুল আলম বাবুল

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সারাজীবন ন্যায়নীতির সাথে রাজনীতি করে আসছি,সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে থেকে গাজীপুর উন্নয়ন কতৃপক্ষ কে এগিয়ে নিয়ো যাবো। সদ্য যোগদান করে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল। 

তিনি আরও বলেন,আমি শুনেছি প্লান পাস নিয়ে গড়িমসি হচ্ছে, আশা করি দায়িত্ব পালনকালে নিয়মনীতির বাহিরে কোন কাজ হবে না। নাগরিক সুবিধা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। যতদিন দায়িত্ব পালন করবো,সততা ও নিষ্ঠার সহিত পালন করবো।

বাবুল আরও বলেন, এখানে নিয়ম বহির্ভূত অনেক কাজ হয়েছে,এখন থেকে এগুলো করার সুযোগ নাই।

২২শে নভেম্বর সকাল সাড়ে ১০ টায় গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের অফিসে যোগদান করেন বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। এর আগে সকাল থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী সিটি কর্পোরেশন ১৮ নং ওয়ার্ড ওয়ারলেস অফিসে জড়ো হন।

প্রথমেই গাউকের সচিব ( উপ সচিব) দেওয়ান মাহমুদুল হক প্রশাসনিক কর্মকতাদের নিয়ে ফুলের শুভেচ্ছা জানান। 

এছাড়াও ফুলের শুভেচ্ছা জানান গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু,গাজীপুর সিটির প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিক সহ বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা