পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড় ভাণ্ডারীয়া বাসস্ট্যান্ডে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দিবাগত রাত পৌনে চারটার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডের কালেমা চত্বরে থাকা ‘লিসা’ এবং ‘বাহক’ নামের দুটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হেলপার মো. সিয়াম বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর উজিরপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে চারটার দিকে ভাণ্ডারিয়া স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ (বরিশাল মেট্রো-ব ১১-০১৩২) এবং ঝালকাঠি সমিতির ‘লিসা’ (খুলনা মেট্রো-ব ১১-০০৫১) নামের দুটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসগুলোর ভেতরে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে তোলে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ‘বাহক’ বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ‘লিসা’ বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং ‘বাহক’ বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, ভাণ্ডারিয়া একটি ট্রানজিট পয়েন্ট হওয়ায় এখানকার বাসস্ট্যান্ডের আশপাশে অনেক বাস অবস্থান করে। যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কায় গতকাল রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আশপাশের সব বাস ভাণ্ডারিয়া কালেমা চত্বরে এনে রাখা হয়েছিল। তা সত্ত্বেও সেখানে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে ভাণ্ডারিয়া থানা পুলিশের টহল দল তৎপর থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, গভীর রাতে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং এতে এক হেলপারের মৃত্যু হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

মতামত