দৈনিক পল্লীবাংলা

উৎসাহ যুব সংগঠনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মানবিক উদ্যোগ

৫০ জনের ছানি অপারেশন, চিকিৎসাসেবা পেলেন ৭০০ রোগী

চৌড়হাস মুকুল সংঘ বালিকা বিদ্যানিকেতনে বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসাসেবা কার্যক্রমে চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ

উৎসাহ যুব সংগঠনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়ার চৌড়হাস মুকুল সংঘ বালিকা  বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবিক সেবামূলক কর্মসূচি। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ কর্মসূচিতে প্রায় ৭০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং ৫০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরুল আলম চাঁদ  সাবেক সহসভাপতি কুষ্টিয়া জেলা বিএনপি। মোঃ মোস্তাফিজুর রহমান (সুমন) সিনিয়র সহ সভাপতি ,কুষ্টিয়া জেলা যুবদল, সভাপতি একটু পাশে দাঁড়ায় 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসাহ যুব সংগঠনের সভাপতি সুজন বিশ্বাস। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করেন রেটিনা বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. আরিফুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ রানা এবং ডা. মোহাম্মদ ইকবাল হাসান (বিপ্লব ) আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজ চাইলে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। উৎসাহ যুব সংগঠনের এ আয়োজন মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পায়। মানবতার সেবায় এবং অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে আগামী দিনেও কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে উৎসাহ যুব সংগঠন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫০ জনের ছানি অপারেশন, চিকিৎসাসেবা পেলেন ৭০০ রোগী

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা