দৈনিক পল্লী বাংলা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৩২ জন। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯৫০ জন এবং পরীক্ষা দ্বারা নিশ্চিত হয়ে ৮২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে। এছাড়া একই সময়ে ল্যাব নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে পরীক্ষা দ্বারা নিশ্চিত হামে ১০৪ জন মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৩২ জন। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯৫০ জন এবং পরীক্ষা দ্বারা নিশ্চিত হয়ে ৮২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে। এছাড়া একই সময়ে ল্যাব নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে পরীক্ষা দ্বারা নিশ্চিত হামে ১০৪ জন মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা