দৈনিক পল্লী বাংলা
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করতে মুখিয়ে পাকিস্তান ও শ্রীলংকা

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন টংগী অঞ্চল

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

কোনাবাড়ি অঞ্চল কে হারিয়ে ফাইনালে টংগী অঞ্চল

একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে ৭২ রানে হারলো বাংলাদেশ নারী দল

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফোয়াটার ফাইনালে বিজয়ী কোনাবাড়ি অঞ্চল

কাশিমপুরে গিয়াসউদ্দিন সরকার ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে বিজয়ী বারেন্ডা যুব সংঘ

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো উদ্বোধন

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো উদ্বোধন

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করতে মুখিয়ে পাকিস্তান ও শ্রীলংকা

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করতে মুখিয়ে পাকিস্তান ও শ্রীলংকা

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার (১৮ অক্টোবর) থেকে শুরু হচ্ছে পাকিস্তান, শ্রীলংকা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুভসূচনা করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী শ্রীলংকা। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

ত্রিদেশীয় এই টুর্নামেন্টে স্বাগতিক পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রাজাউল্লাহ। অপরদিকে, টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী ম্যাচ নিয়ে পাক অধিনায়ক আফ্রিদি বলেন, “আমাদের মূল লক্ষ্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। প্রথম ম্যাচ জিতলে পরবর্তী পথচলা সহজ হয়।”

অন্যদিকে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওপেনার পাথুম নিশাঙ্কা এবং অফফর্মের কারণে সাবেক অধিনায়ক চারিথ আসালঙ্কাকে ছাড়াই মাঠে নামছে শ্রীলংকা। নিশাঙ্কার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন লাহিরু উদারা। পাকিস্তানের বিপক্ষে জয়ের প্রত্যয় ব্যক্ত করে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস বলেন, “আমরা জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাই। স্বাগতিক হিসেবে পাকিস্তান শক্তিশালী দল হলেও জয়ের জন্য আমরা সেরাটা দেব।”

টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচগুলো রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে। আগামী ৩১ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই ত্রিদেশীয় টুর্নামেন্টের।

পাকিস্তান দল:

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নাওয়াজ, গাজী ঘোরি, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেইগ (উইকেটরক্ষক), সালমান আগা, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

শ্রীলংকা দল:

কুশল মেন্ডিস (অধিনায়ক), লাহিরু উদারা, আভিশকা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্ননায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, সচিন্দু কলম্বাগে, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও এশান মালিঙ্গা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করতে মুখিয়ে পাকিস্তান ও শ্রীলংকা

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা