দৈনিক পল্লী বাংলা
আপডেট : রোববার, ১১ অক্টোবর ২০২৬

মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে ফেল সায়হাম গ্রুপের অনুদান

চর ঝাউকান্দায় বন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাটে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ১৬ অক্টোবর

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক

‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠাসহ বন ও পরিবেশ সুরক্ষায় ৫ দফা দাবি ‘গাপা’ ও পিআইডি ট্রাস্টের

‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠাসহ বন ও পরিবেশ সুরক্ষায় ৫ দফা দাবি ‘গাপা’ ও পিআইডি ট্রাস্টের

চর ঝাউকান্দায় বন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণ বিতরণ

চর ঝাউকান্দায় বন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণ বিতরণ
বক্তব্য রাখছেন শহীদুল ইসলাম বাবুল

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চল চর ঝাউকান্দা ইউনিয়নে বন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, চিকিৎসাসেবা, যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ ও নদীভাঙন রোধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।

চর ঝাউকান্দা ইউনিয়নে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. অহিদুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা এবং চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রস্তুতি কমিটির সদস্যসচিব ভিপি বাদশা, মোস্তফা কবির, এস এম ফরহাদ, ইয়াকুব আলী, ফারুক হোসেন মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, গোলাম মোস্তফা, রহমত দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এজিএম বাদল আমিন, মনজুরুল হক মৃধা ও ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দুর্গম চরাঞ্চলের মানুষকে চিকিৎসাসেবা, যাতায়াত ও অন্যান্য মৌলিক নাগরিক সুবিধা পেতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।

এ পরিস্থিতি থেকে উত্তরণে চর ঝাউকান্দায় একটি ক্লিনিক, ইউনিয়ন বোর্ড অফিস, খেলার মাঠ, রাস্তাঘাট নির্মাণ, রাতে জরুরি রোগীদের নদী পারাপারের ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার দাবি জানান তাঁরা। পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “নির্বাচনের আগে আমি আপনাদের চরে আসতে পারিনি। আপনারা আমাকে সরাসরি না দেখেও নেতাকর্মীদের কথায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি কথা দিচ্ছি, আপনাদের চরাঞ্চলের দুঃখ-দুর্দশা লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, চর ঝাউকান্দার উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চরাঞ্চলের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে চাহিদাপত্রের মাধ্যমে তাঁর কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি, যাতে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া যায়।

নদীভাঙন রোধের বিষয়ে সংসদ সদস্য বলেন, আগামী বছর নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠান শেষে চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধার বাড়িতে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন সংসদ সদস্য ও অতিথিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

রোববার, ১১ অক্টোবর ২০২৬

চর ঝাউকান্দায় বন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা