দৈনিক পল্লী বাংলা
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বাগেরহাটে দেশবিরোধী ষড়যুদ্ধে প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটের খানজাহান আলী মাজার মোড়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ও জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের শীর্ষনেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশে যে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে। কোনো অপশক্তিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেওয়া হবে না।

উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: শেখ ওয়াহিদুজ্জামান পল্টু, সদস্য, বাগেরহাট জেলা বিএনপি, শেখ আব্দুল কালাম আজাদ বুলু, সাধারণ সম্পাদক, বাগেরহাট সদর উপজেলা বিএনপি, কামরুজ্জামান শিমুল, সাংগঠনিক সম্পাদক, বাগেরহাট সদর উপজেলা বিএনপি, শেখ মহিদুল ইসলাম, বিএনপি নেতা, শরীফ মোস্তফা জামাল লিটু, সভাপতি, বন্ধু দল, আবুল কাশেম সেলিম ভূঁইয়া, শ্রমিক দল নেতা, আবু হানিফ শানু, সাবেক সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা শ্রমিক দল, শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা মৎস্যজীবী দল, আবদুস সালাম জুয়েল, সাবেক সদস্য সচিব, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল, ডালিম ফকির, সদস্য সচিব, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল, মিসেস মনির ইসলাম, মহিলা দল নেত্রী এছাড়াও বাগেরহাট সদর উপজেলার সকল ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বাগেরহাটে দেশবিরোধী ষড়যুদ্ধে প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা