গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন কাশিমপুর মেট্রো থানা কর্তৃক আয়োজিত বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৩রা অক্টোবর শনিবার সকাল ১০ টায় হাতীমারা হাই স্কুল এন্ড কলেজ মাঠে কাশিমপুর থানার অর্ন্তগত ৫৬ টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ২৫০০ জন ছাত্র / ছাত্রী অংশগ্রহণ করে ৯০০ শতাধিক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট,সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিমপুর গার্লস হাই স্কুল এন্ড কলেজ এর ব্যবস্থাপনা পরিচালক, হাতিমারা হাই স্কুল এন্ড কলেজ এর গভঃবডির এডহক কমিটির সভাপতি, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী মেহনাজ সরকার শিল্পী।
জাহাঙ্গীর আলম,মোস্তফা কামাল,আশরাফুজ্জামান উভয়ের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন হাতীমারা হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড,আব্দুল মোত্তালিব মিয়া,উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা যুবদলের সদস্য সচিব কে এম হাফিজুর রহমান রাজু,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রওনাক উদ্দিন।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহাজউদ্দিন মোল্লা,সাধারণ সম্পাদক হাসেম রেজা,গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন কোনাবাড়ি থানার সভাপতি আখতার উজ জামান,সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি লিজা খন্দকার লাকী।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

মতামত