বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সদর উপজেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দূর করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। সপ্তাহের প্রতি শনিবার নিয়মিতভাবে এই মশক নিধন, এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা প্রশাসনের এ ধারাবাহিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস এবং বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস। অভিযানকালে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বাজার ও বসতবাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার এবং মশা ধ্বংসকারী স্প্রে ও লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে সাধারণ মানুষকে এডিস মশার বিস্তার রোধে উদ্বুদ্ধ করা হচ্ছে। পরিষ্কার পানি তিন দিনের বেশি জমে থাকতে না দেওয়া, বাড়ির আশপাশ ও আঙিনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের নির্দেশনাসহ সচেতনতামূলক বার্তা প্রদান করা হচ্ছে।
উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথী বলেন, "একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি এডিস মশার বিস্তার প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজস্ব আঙিনা ও বাড়িঘর পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।"
আরো উপস্থিত বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত বলেন আমরা সকলে মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বাগেরহাট সদর উপজেলা।
ডেঙ্গুমুক্ত বাগেরহাট সদর উপজেলা গঠনে ইউনিয়ন পরিষদের প্রশাসক ইঞ্জিঃ জাহিদুল ইসলাম সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার ও পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতার আহ্বান জানিয়েছন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত