দৈনিক পল্লী বাংলা

২ লাখ টাকা জরিমানা, সম্পদ বিক্রি করে অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ

ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় রাজু শেখের যাবজ্জীবন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাজু শেখ

ফরিদপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের দায়ে রাজু শেখ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা আদায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে তা ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজু শেখ চরভদ্রাসন উপজেলার চরঅযোধ্যা ঢালারপাড় গ্রামের দুলু শেখের ছেলে। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মার্চ রাতে প্রতিবেশী রাজু শেখ ওই কিশোরীর মুখে গামছা বেঁধে একটি ছাপড়া ঘরে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে রাতভর ধর্ষণ করা হয়। পরদিন ভোরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় ঘরের পেছন থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।

এ ঘটনায় ৪ মার্চ কিশোরীর মা রাজু শেখকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন একই বছরের ২৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাজু শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে অর্থদণ্ডের অর্থ ভুক্তভোগীর পরিবারকে প্রদানের নির্দেশ দেওয়া হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে এ রায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় রাজু শেখের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা