পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স নবায়ন ছাড়াই বছরের পর বছর চলছে মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের কার্যক্রম। লাইসেন্স না থাকার পাশাপাশি অটোগ্যাস ফিলিং স্টেশনে অবৈধভাবে রান্নার সিলিন্ডারে গ্যাস রিফিল এবং বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) তথ্য অনুযায়ী, শালবাহান ইউনিয়নের বোয়ালমারী কালান্দিগঞ্জ এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের (লাইসেন্স নং: ৭৭-৯০-১-১১১১-০০০০২) মেয়াদ ২০২৩ সালের ১১ অক্টোবর শেষ হয়েছে। প্রায় তিন বছর অতিবাহিত হলেও লাইসেন্স নবায়ন না করেই পাম্পটির কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
সরেজমিনে পাম্পের ম্যানেজার সুজন আলী জানান, কলকারখানা অধিদপ্তরের এক কর্মকর্তা লাইসেন্সের কাগজপত্র হারিয়ে ফেলায় নবায়ন বিলম্বিত হয়েছে। রান্নার সিলিন্ডারে অবৈধ রিফিলের বিষয়ে তিনি দাবি করেন, বিভিন্ন সময় স্থানীয় কর্মকর্তা ও প্রভাবশালীদের অনুরোধে তারা সিলিন্ডারে গ্যাস রিফিল করে থাকেন। তবে পাম্পের মালিক আলহাজ মো. আবু হিরন সিলিন্ডারে গ্যাস বিক্রির কথা অস্বীকার করে জানান, সরকারি লাইসেন্স নবায়ন ফি ও জরিমানা জমা দিয়ে দ্রুতই কাগজপত্র হালনাগাদ করা হবে।
জ্বালানি তেলের বাড়তি দাম নেওয়া প্রসঙ্গে পাম্প কর্তৃপক্ষ জেলা প্রশাসকের অনুমোদনের কথা বললেও ক্রেতাদের অভিযোগ, কোনো নিয়ম তোয়াক্কা না করেই বাড়তি পরিবহন খরচ দেখিয়ে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস.এম আকাশ জানান, বিষয়টি খতিয়ে দেখতে ঠাকুরগাঁও থেকে বিএসটিআই (BSTI)-এর একটি প্রতিনিধি দল আসবে এবং তাদের ইন্সপেকশন শেষে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত