দৈনিক পল্লী বাংলা

ফরিদপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে বেনজির আহমেদ তাবরিজ, রেজওয়ান বিশ্বাস তরুণ, শাহরিয়ার হোসেন শিথিল, মাহফুজুর রহমান সবুজ, আদনান হোসেন অনু, সাব্বির আহমেদ সাদ্দাম, জাহাঙ্গীর হোসেন ও মোজাম্মেল হোসেন মিঠুসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে বেনজির আহমেদ তাবরিজ, রেজওয়ান বিশ্বাস তরুণ, শাহরিয়ার হোসেন শিথিল, মাহফুজুর রহমান সবুজ, আদনান হোসেন অনু, সাব্বির আহমেদ সাদ্দাম, জাহাঙ্গীর হোসেন ও মোজাম্মেল হোসেন মিঠুসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা