দৈনিক পল্লী বাংলা

গাজীপুরে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় হামলার শিকার নারী চিকিৎসক

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা হাজির পুকুরপাড় এলাকায় বিএস রেকর্ড জরিপকালে পৈতৃক জমি বুঝে চাওয়াকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন এক নারী চিকিৎসক ও তাঁর স্বজনরা। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ড. মাহমুদা আক্তারকে (৩৪) রক্তাক্ত জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে আ. মালেক, শামসুদ্দিন ও আবদুস সাত্তারসহ কয়েকজন ৪টি দাগে ৭৩ শতাংশ জমি ক্রয় করেন। এর মধ্যে আ. মালেকের প্রাপ্ত ২৪ শতাংশ জমি পরবর্তীতে তাঁর দুই কন্যা ড. মাহমুদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নীলার নামে দালিলিকভাবে হস্তান্তর করা হয়। অভিযোগ রয়েছে, ওই ২৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন প্রয়াত শামসুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৫), আলী হোসেন (৫২), নজরুল ইসলাম (৪৩) এবং শফিকুলের ছেলে সানি (২৮), আলী হোসেনের ছেলে সবুজ (৩০), শাকিল (২৭) ও ছোটনসহ (২৫) স্থানীয় একটি পক্ষ

গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল আনুমানিক ১০টায় বিএস সরকারি রেকর্ড জরিপের প্রতিনিধি দল বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হয়। এ সময় ড. মাহমুদা ও তাঁর বোন নীলা জরিপ কর্মকর্তাদের নিকট তাঁদের প্রাপ্ত জমির অংশ বুঝিয়ে দেওয়ার কথা বললে প্রতিপক্ষ শফিকুল ইসলাম গং ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, কথা-কাটাকাটির একপর্যায়ে শফিকুল ও তাঁর সহযোগীরা রড, হাতুড়ি, দা ও পাইপ নিয়ে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে ড. মাহমুদার মাথায় আঘাত করে রক্তাক্ত করে এবং চার মাস আগে সিজারিয়ান অস্ত্রোপচার হওয়া পেটে লাথি মেরে মারাত্মক রক্তক্ষরণ ঘটায়। এ সময় তাঁকে বাঁচাতে এসে তাঁর চাচাতো ভাই মো. সালিম হোসেনও গুরুতর আহত হন। হামলাকারীরা ভুক্তভোগীদের সাথে থাকা সোনার চেইন, কানের দুল ও নগদ টাকা সম্বলিত ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় বলে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে

হাসপাতালে চিকিৎসাধীন ড. মাহমুদা অঝোরে কেঁদে বলেন, "আমাদের পৈতৃক জমি দখল করে রাখা হয়েছে। সরকারি জরিপকারীদের জমি বুঝিয়ে দিতে বলাতেই আমাদের ওপর এমন বর্বরোচিত হামলা চালানো হলো। চার মাস হলো আমার বাচ্চার জন্ম হয়েছে, এই শরীরেও তারা আমাকে বুট ও লাথি দিয়ে আঘাত করেছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।" তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের জমির মালিকানা ফিরে পাওয়ার দাবি জানান

এ বিষয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চালাচ্ছ বলে জানিয়েছে

বিষয় : হামলা জোরপূর্বক জমি দখল হামলা চিকিৎসক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গাজীপুরে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় হামলার শিকার নারী চিকিৎসক
0:00 0:00
1.0x
দৈনিক পল্লী বাংলা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় হামলার শিকার নারী চিকিৎসক

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা হাজির পুকুরপাড় এলাকায় বিএস রেকর্ড জরিপকালে পৈতৃক জমি বুঝে চাওয়াকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন এক নারী চিকিৎসক ও তাঁর স্বজনরা। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ড. মাহমুদা আক্তারকে (৩৪) রক্তাক্ত জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে আ. মালেক, শামসুদ্দিন ও আবদুস সাত্তারসহ কয়েকজন ৪টি দাগে ৭৩ শতাংশ জমি ক্রয় করেন। এর মধ্যে আ. মালেকের প্রাপ্ত ২৪ শতাংশ জমি পরবর্তীতে তাঁর দুই কন্যা ড. মাহমুদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নীলার নামে দালিলিকভাবে হস্তান্তর করা হয়। অভিযোগ রয়েছে, ওই ২৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন প্রয়াত শামসুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৫), আলী হোসেন (৫২), নজরুল ইসলাম (৪৩) এবং শফিকুলের ছেলে সানি (২৮), আলী হোসেনের ছেলে সবুজ (৩০), শাকিল (২৭) ও ছোটনসহ (২৫) স্থানীয় একটি পক্ষ

গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল আনুমানিক ১০টায় বিএস সরকারি রেকর্ড জরিপের প্রতিনিধি দল বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হয়। এ সময় ড. মাহমুদা ও তাঁর বোন নীলা জরিপ কর্মকর্তাদের নিকট তাঁদের প্রাপ্ত জমির অংশ বুঝিয়ে দেওয়ার কথা বললে প্রতিপক্ষ শফিকুল ইসলাম গং ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, কথা-কাটাকাটির একপর্যায়ে শফিকুল ও তাঁর সহযোগীরা রড, হাতুড়ি, দা ও পাইপ নিয়ে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে ড. মাহমুদার মাথায় আঘাত করে রক্তাক্ত করে এবং চার মাস আগে সিজারিয়ান অস্ত্রোপচার হওয়া পেটে লাথি মেরে মারাত্মক রক্তক্ষরণ ঘটায়। এ সময় তাঁকে বাঁচাতে এসে তাঁর চাচাতো ভাই মো. সালিম হোসেনও গুরুতর আহত হন। হামলাকারীরা ভুক্তভোগীদের সাথে থাকা সোনার চেইন, কানের দুল ও নগদ টাকা সম্বলিত ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় বলে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে

হাসপাতালে চিকিৎসাধীন ড. মাহমুদা অঝোরে কেঁদে বলেন, "আমাদের পৈতৃক জমি দখল করে রাখা হয়েছে। সরকারি জরিপকারীদের জমি বুঝিয়ে দিতে বলাতেই আমাদের ওপর এমন বর্বরোচিত হামলা চালানো হলো। চার মাস হলো আমার বাচ্চার জন্ম হয়েছে, এই শরীরেও তারা আমাকে বুট ও লাথি দিয়ে আঘাত করেছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।" তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের জমির মালিকানা ফিরে পাওয়ার দাবি জানান

এ বিষয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চালাচ্ছ বলে জানিয়েছে

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা