জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও চরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরের চরভদ্রাসনে ৬০০টি তালবীজ রোপণ এবং ৫০০টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ফরিদপুর জেলা পরিষদের বাস্তবায়নে এবং 'পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুর'-এর সহযোগিতায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরগোপালপুর ও চরকল্যাণপুর মোল্লাডাঙ্গী এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে এ চারা বিতরণ ও তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ। স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। চরাঞ্চলের নদীবেষ্টিত খোলা জায়গায় বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি। এ প্রাণহানি ঠেকাতে ও পরিবেশ সুরক্ষায় জেলা পরিষদ জেলার ৩টি উপজেলার ১০টি চরাঞ্চলীয় ইউনিয়নে প্রাথমিকভাবে ৫ হাজার তালবীজ রোপণ ও বৃক্ষচারা বিতরণের উদ্যোগ নিয়েছে।”
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য নাজমুল হাসান, মো. জহিরুল ইসলাম, ইরা নাহার দিপা, লিয়াকত আলী, জাহিদ হোসেন, মামুনুর রশিদ বাবু, ফজলুল রহমান খান, স্থানীয় মেম্বার ফারুক, কুদ্দুস ও ইয়াসিনসহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত