দৈনিক পল্লী বাংলা

বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোল্লারহাট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মাওলানা ইব্রাহিম তালুকদার অভিযোগ করেন, সারের ডিলারশিপের প্রাথমিক তালিকায় তাঁর নাম আসার পর একটি চিহ্নিত কুচক্রী মহল ষড়যন্ত্র শুরু করে। তাঁকে হেয় করতে একটি ভুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির কাগজ তৈরি করে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়। কিন্তু কোনো প্রকার সত্যতা যাচাই-বাছাই ছাড়াই তাঁকে ‘আওয়ামী ট্যাগ’ দিয়ে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়।

তিনি আরও দাবি করেন, মোল্লারহাট উপজেলা যাচাই-বাছাই কমিটি শুরুতেই নিয়ম-নীতির তোয়াক্কা না করে তাঁর নাম বাদ দিয়েছিল। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে তাঁর আবেদনটি পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও ষড়যন্ত্র করে তা আবার বাতিল করা হয়।

সংবাদ সম্মেলনে এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে ওলামা দল নেতা নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। একই সঙ্গে কোনো ধরনের চক্রান্তের কাছে নতিস্বীকার না করে যোগ্যতার ভিত্তিতে তাঁকে সারের ডিলারশিপ প্রদান করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তাঁর পক্ষে আরও কয়েকজন ভুক্তভোগী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : বাগেরহাটে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
0:00 0:00
1.0x
দৈনিক পল্লী বাংলা

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোল্লারহাট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মাওলানা ইব্রাহিম তালুকদার অভিযোগ করেন, সারের ডিলারশিপের প্রাথমিক তালিকায় তাঁর নাম আসার পর একটি চিহ্নিত কুচক্রী মহল ষড়যন্ত্র শুরু করে। তাঁকে হেয় করতে একটি ভুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির কাগজ তৈরি করে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়। কিন্তু কোনো প্রকার সত্যতা যাচাই-বাছাই ছাড়াই তাঁকে ‘আওয়ামী ট্যাগ’ দিয়ে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়।

তিনি আরও দাবি করেন, মোল্লারহাট উপজেলা যাচাই-বাছাই কমিটি শুরুতেই নিয়ম-নীতির তোয়াক্কা না করে তাঁর নাম বাদ দিয়েছিল। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে তাঁর আবেদনটি পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও ষড়যন্ত্র করে তা আবার বাতিল করা হয়।

সংবাদ সম্মেলনে এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে ওলামা দল নেতা নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। একই সঙ্গে কোনো ধরনের চক্রান্তের কাছে নতিস্বীকার না করে যোগ্যতার ভিত্তিতে তাঁকে সারের ডিলারশিপ প্রদান করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তাঁর পক্ষে আরও কয়েকজন ভুক্তভোগী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা