দৈনিক পল্লী বাংলা
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেয়ের বিয়ের বাজার করা হলো না বাবার

মেয়ের বিয়ের বাজার করা হলো না বাবার

আগামী শুক্রবার মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। বরপক্ষের লোকজনও মঙ্গলবার আসার কথা ছিল। মেয়ের বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা লোকমান হোসেন (৫০)। তবে সেই বাজার নিয়ে আর বাড়ি ফেরা হলো না তার। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। বিয়ের আনন্দের অপেক্ষায় থাকা পরিবারে মুহূর্তেই নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন ওই এলাকার সোনা মিয়া হাজীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন লোকমান হোসেন। এ সময় দ্রুতগতির একটি মাছবাহী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার সময় গাড়ির চালকের পাশের আসনে থাকা এক ব্যক্তি গাড়ির ভেতরে আটকা পড়েন। ঘটনার পর চালক পালিয়ে যান।

খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়ন

অন্যদিকে, গুরুতর আহত লোকমান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মাছবাহী গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লোকমান হোসেনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আগামী শুক্রবার তার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়েকে ঘিরে কয়েক দিন ধরে বাড়িতে চলছিল নানা আয়োজন। মঙ্গলবার মেয়ের বিয়ের বাজার করার কথা ছিল বাবার। সেই বাজার করতে বের হয়েই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

মেয়ের নতুন জীবনের স্বপ্ন পূরণের আয়োজন যখন শেষ পর্যায়ে, তখনই বাবাকে হারিয়ে শোকের সাগরে পরিবার। যে ঘরে কয়েক দিন পর বিয়ের আনন্দে মুখরিত হওয়ার কথা, সেই ঘরেই এখন চলছে বাবাকে হারানোর কান্না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেয়ের বিয়ের বাজার করা হলো না বাবার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা