গাজীপুর মহানগরের টঙ্গীতে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তাঁর ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী স্টেশন রোড উড়ালসড়ক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার চান মিয়ার স্ত্রী ও ছেলে। তারা টঙ্গীর নিমতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে রোববার বিকেলে তারা বাসযোগে টঙ্গীতে ফেরেন। টঙ্গী স্টেশন রোড এলাকায় বাস থেকে নেমে তারা তিনজন ফুটপাত ধরে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে একটি বেপরোয়া কাভার্ডভ্যান ফুটপাতে উঠে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইয়াছিন ও তাঁর মা আয়েশা খাতুনকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ চালক ও গাড়িটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত