গাজীপুর মহানগরীর পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল (বুধবার) দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে পূবাইলের মেঘডুবি এলাকায় এএসকে ক্যাবল লিমিটেড ফ্যাক্টরির সামনে, ভোগড়া-কাঞ্চন বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ভাংগাখালী এলাকার মো. মিজান (২৬) এবং গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার ভাসমান বাসিন্দা আলাউদ্দিন (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই (নিরস্ত্র) এহতেশামের নেতৃত্বে রাত্রিকালীন মোবাইল-০৬ টহল ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কে অভিযান চালানো হয়।
সেখানে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে আটককৃত ১ নম্বর আসামী মিজানের কাছ থেকে একটি ধারালো সুইচ গিয়ার এবং ২ নম্বর আসামী আলাউদ্দিনের কাছ থেকে একটি স্টিলের তৈরি ধারালো চাকু উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়।
এ বিষয়ে পূবাইল থানায় গ্রেফতারকৃত দুই আসামী এবং পলাতক অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

মতামত