দৈনিক পল্লী বাংলা
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বাগেরহাটে ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহ বিষয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ প্রেস কনফারেন্স

এস এম নূর ইসলাম, বাগেরহাট ব্যুরো প্রধান:

বাগেরহাট সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের লক্ষ্যে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ডের জন্য প্রকৃত সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরি এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিতকরণ ও সামাজিক নিরাপত্তা সহায়তা প্রদান প্রক্রিয়াকে স্বচ্ছ, সহজ ও ডিজিটাল করার জন্য দেশব্যাপী এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমে যেন কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে এবং কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে মাঠপর্যায়ে কঠোর তদারকি বজায় থাকবে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানার পারভীন বিথী বলেন, “স্বচ্ছ ও নির্ভুল ডাটাবেজ তৈরির ওপরই ফ্যামিলি কার্ডের প্রকৃত সুবিধা নির্ভর করছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় সাধারণ জনগণকে সঠিক তথ্য প্রদান ও সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বাগেরহাটে ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহ বিষয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ প্রেস কনফারেন্স

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

এস এম নূর ইসলাম, বাগেরহাট ব্যুরো প্রধান:

বাগেরহাট সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের লক্ষ্যে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ডের জন্য প্রকৃত সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরি এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিতকরণ ও সামাজিক নিরাপত্তা সহায়তা প্রদান প্রক্রিয়াকে স্বচ্ছ, সহজ ও ডিজিটাল করার জন্য দেশব্যাপী এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমে যেন কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে এবং কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে মাঠপর্যায়ে কঠোর তদারকি বজায় থাকবে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানার পারভীন বিথী বলেন, “স্বচ্ছ ও নির্ভুল ডাটাবেজ তৈরির ওপরই ফ্যামিলি কার্ডের প্রকৃত সুবিধা নির্ভর করছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় সাধারণ জনগণকে সঠিক তথ্য প্রদান ও সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা