দৈনিক পল্লী বাংলা
আপডেট : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আজমিরীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

“শিশু বিয়ে আর নয়—কন্যাশিশু করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।

দিবসটির মূল উদ্দেশ্য হলো কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে জনসচেতনতা বৃদ্ধি করা। র্যালিতে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ বন্ধ, কন্যাশিশুর গুণগত শিক্ষা এবং তাদের জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার জোরালো আহ্বান জানান।

আয়োজকরা জানান, কন্যাশিশুর অধিকার ও মর্যাদা রক্ষায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। কন্যাশিশুদের সুরক্ষিত রেখে তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশে সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন ও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আজমিরীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

“শিশু বিয়ে আর নয়—কন্যাশিশু করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।

দিবসটির মূল উদ্দেশ্য হলো কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে জনসচেতনতা বৃদ্ধি করা। র্যালিতে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ বন্ধ, কন্যাশিশুর গুণগত শিক্ষা এবং তাদের জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার জোরালো আহ্বান জানান।

আয়োজকরা জানান, কন্যাশিশুর অধিকার ও মর্যাদা রক্ষায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। কন্যাশিশুদের সুরক্ষিত রেখে তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশে সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন ও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা