দৈনিক পল্লী বাংলা
আপডেট : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কাপাসিয়ায় ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে কৃষকদের স্মারকলিপি প্রদান

বন্ধের সাত মাস পর উৎপাদনে ফিরল জামালপুরের যমুনা সার কারখানা

শুধু পড়াশোনা নয়, শিশুদের খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাউলতিয়া সাংগঠনিক থানা বিএনপির মিলন মেলা ও নৌকা ভ্রমণ।

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন কতৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান

গাজীপুর মহানগরের পূবাইলে ১২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুর মহানগরের পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাংবাদিকের বাড়িতে বাল্যবিবাহের অভিযোগে অর্থদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাংবাদিকের বাড়িতে বাল্যবিবাহের অভিযোগে অর্থদণ্ড

কাপাসিয়ায় ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে কৃষকদের স্মারকলিপি প্রদান

কাপাসিয়ায় ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে কৃষকদের স্মারকলিপি প্রদান
সাধারণ কৃষকরা জমি ক্রয়-বিক্রয় করতে না পেরে বিপাকে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলক্ষ্যা-ব্রহ্মপুত্র নদের মিলন স্থলে কয়েকশত বছর আগে জেগে উঠা ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে চরের কৃষকগণ সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছেন । 

৭ অক্টোবর বুধবার দুপুরে ওই এলাকার শতাধিক সাধারণ কৃষক তাঁর দপ্তরে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

ধাঁধার চর বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. মজিবুর রহমান, সহ-সভাপতি মো. তৈমুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. পরাগ আহমেদ সাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গাজীপুর-নরসিংদী জেলার সীমান্তবর্তী শীতলক্ষ্যা নদীর মাঝখানে জেগে উঠা চরের নাম ধাঁধার চর। কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত ধাঁধার চর মৌজার খাজনা-খারিজ ও উন্নয়ন কর দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। ফলে সাধারণ কৃষকরা জমি ক্রয়-বিক্রয় করতে না পেরে বিপাকে পড়েছে।

ধাঁধার চর একটি মৌজা, সিএস, এসএ, আরএস রেকর্ড অনুযায়ী কৃষকরা জোত জমির মালিক। জোতের পূর্বে ব্রহ্মপুত্র নদ ও পশ্চিমে শীতলক্ষ্যা নদী অবস্থিত। উভয় নদীর তীরে ঘেঁষে যে খাস জমি রয়েছে, তা ধাঁধার চর নামে পরিচিত। আর এই খাস জমিতে কৃষকরা যুগ যুগ ধরে শুকনো মৌসুমে বিভিন্ন কৃষি ফসল উৎপাদন করে আসছেন। বর্ষাকালে অধিকাংশ খাস জমি পানিতে তলিয়ে যায়। এখানে অল্প সংখ্যক বসতবাড়ি রয়েছে। কৃষক কৃষাণিরা ধাঁধার চরের পুরো জমিতে কৃষিকাজ করে থাকেন। বিভিন্ন জাতের ফল ও সবজি চাষ করে এ এলাকার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। 

বিগত কয়েক বছর যাবত বিনা কারণে ধাঁধার চর মৌজার খাজনা-খারিজ ও ভূমি উন্নয়ন কর বন্ধ রয়েছে। ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি কৃষকরা তাদের জমি ক্রয় বিক্রয় করতে পারছেন না। কৃষকরা তাদের নামে রেকর্ডকৃত জমি ক্রয় বিক্রয় করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন। ইতিপূর্বে তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করে কোনো প্রতিকার পাননি। 

স্মারকলিপিতে ধাঁধার চর মৌজার কৃষক কুল ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কৃষকদের জমির উন্নয়ন কর গ্রহণের জোর দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কাপাসিয়ায় ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে কৃষকদের স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলক্ষ্যা-ব্রহ্মপুত্র নদের মিলন স্থলে কয়েকশত বছর আগে জেগে উঠা ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে চরের কৃষকগণ সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছেন । 

৭ অক্টোবর বুধবার দুপুরে ওই এলাকার শতাধিক সাধারণ কৃষক তাঁর দপ্তরে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

ধাঁধার চর বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. মজিবুর রহমান, সহ-সভাপতি মো. তৈমুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. পরাগ আহমেদ সাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গাজীপুর-নরসিংদী জেলার সীমান্তবর্তী শীতলক্ষ্যা নদীর মাঝখানে জেগে উঠা চরের নাম ধাঁধার চর। কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত ধাঁধার চর মৌজার খাজনা-খারিজ ও উন্নয়ন কর দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। ফলে সাধারণ কৃষকরা জমি ক্রয়-বিক্রয় করতে না পেরে বিপাকে পড়েছে।

ধাঁধার চর একটি মৌজা, সিএস, এসএ, আরএস রেকর্ড অনুযায়ী কৃষকরা জোত জমির মালিক। জোতের পূর্বে ব্রহ্মপুত্র নদ ও পশ্চিমে শীতলক্ষ্যা নদী অবস্থিত। উভয় নদীর তীরে ঘেঁষে যে খাস জমি রয়েছে, তা ধাঁধার চর নামে পরিচিত। আর এই খাস জমিতে কৃষকরা যুগ যুগ ধরে শুকনো মৌসুমে বিভিন্ন কৃষি ফসল উৎপাদন করে আসছেন। বর্ষাকালে অধিকাংশ খাস জমি পানিতে তলিয়ে যায়। এখানে অল্প সংখ্যক বসতবাড়ি রয়েছে। কৃষক কৃষাণিরা ধাঁধার চরের পুরো জমিতে কৃষিকাজ করে থাকেন। বিভিন্ন জাতের ফল ও সবজি চাষ করে এ এলাকার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। 

বিগত কয়েক বছর যাবত বিনা কারণে ধাঁধার চর মৌজার খাজনা-খারিজ ও ভূমি উন্নয়ন কর বন্ধ রয়েছে। ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি কৃষকরা তাদের জমি ক্রয় বিক্রয় করতে পারছেন না। কৃষকরা তাদের নামে রেকর্ডকৃত জমি ক্রয় বিক্রয় করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন। ইতিপূর্বে তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করে কোনো প্রতিকার পাননি। 

স্মারকলিপিতে ধাঁধার চর মৌজার কৃষক কুল ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কৃষকদের জমির উন্নয়ন কর গ্রহণের জোর দাবি জানান।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা