গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে "প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৭শে সেপ্টেম্বর (রবিবার) বিকেলে কাশিমপুর সিটি কর্পোরেশন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসক শওকত হোসেন সরকার।
সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস তানজিলা খানম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কাশিমপুর মেট্রো থানার অফিসার ইনচার্জ পূবাইল থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া।
এছাড়াও উদ্বোধনী আয়োজনে সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে টানটান উত্তেজনার মধ্য দিয়ে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে পুবাইল অঞ্চল-২। অসাধারণ দলীয় পারফরম্যান্স ও দক্ষতার স্বাক্ষর রেখে প্রতিপক্ষকে ট্রাই ব্রেকার এর মাধ্যমে ৩-২ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
মাঠে আগত হাজারো দর্শক জাঁকজমকপূর্ণ এই ফুটবল ম্যাচটি উপভোগ করেন। তরুণ সমাজকে খেলাধুলার দিকে উৎসাহিত করতে এবং শারীরিক ও মানসিক বিকাশে গাজীপুর সিটি কর্পোরেশনের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত