মানবসবেমুখী অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার (১৮ অক্টোবর)। দিনটি পালন উপলক্ষ্যে মাজার জিয়ারত, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৭ অক্টোবর) সংগঠনের পরিচালক ও ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টায় মূল অনুষ্ঠান শুরু হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিকেল সাড়ে ৩টা থেকে ৫টার মধ্যে অতিথিদের আসন গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় চন্দ্রিমা উদ্যানস্থ জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ ও জিয়ারত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে জেডআরএফ-এর সকল স্তরের সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৯ সালের ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই অসহায় ও গরিব মানুষের পাশে থেকে নানা সামাজিক ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

মতামত