হবিগঞ্জকে গোপালগঞ্জের সাথে তুলনা করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য নবীগঞ্জ উপজেলার যুবলীগ নেতা রিয়াজ'কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয়ভাবে রিয়াজ হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে গড়ে তোলার উস্কানিমূলক বক্তব্য দেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি ও জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় পুলিশ তাকে গ্রেফতারের উদ্যোগ নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ নভেম্বর) সকালে দত্তগ্রাম এলাকায় নবীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি উপজেলা সদর ইউনিয়নের দত্তগ্রামের বাবুল মিয়ার পুত্র আকলুস আহমেদ রিয়াজ।
নবীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) আবুল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উস্কানিমূলক বক্তব্য দিয়ে এলাকায় অস্থিতিশীলতা চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

মতামত