দৈনিক পল্লীবাংলা
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নবীগঞ্জ সরকারী হাসাপাতালের ৪ লক্ষ টাকার ঔষধ গায়েব, অভিযুক্তরা কারাগারে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৪ লক্ষ টাকার সরকারী ঔষধ আত্মসাতের দায়ে ট্রাক চালাক ও হেলপারকে পুলিশে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ ঘটনাটি এলাকায় আলোড়ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের স্টোরকিপার স্বর্ণা দাশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

বিশেষ সুত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সরকারী ঔষধ এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড, (সাত রাস্তার মোড়, তেজগাওঁ) ঢাকা থেকে আনার জন্য স্টোরকিপার স্বর্ণা দাশ ট্রাক চালক অনুপ দেবনাথ’কে ভাড়ায় আনেন। তার সাথে হেলপার ছিল মোঃ সজীব। তাদের ট্রাক নং-ঢাকা মেট্রো-ড ১১-৭৪৫০ গাড়ীতে ৪টি চালানের ঔষধ সামগ্রী চালক ও হেলপারকে বুঝিয়ে দিলে তারা লোড করেন।

১০ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে গাড়ীটি উপজেলা হাসপাতালে পৌছে ঔষধপত্র সরকারী গোডাউনে নামানোর পর ১২৮৩০ নং চালানের ফেরাস ফিউমারেট/ফলিক এসিড ৭০০০ ট্যাবলেট, চালান নং-১০৮১৪৭ এর পেন্টুপ্রাজল ২০ এমজি ৩ কার্টুন প্রায় ৪ লাক্ষ ৫৩০ টাকার মাল বুঝিয়ে দিতে ব্যর্থ হন। 

বিষয়টি নিয়ে চালক ও স্টোরকিপারের মধ্যে বাদানুবাদ ও বাকবিতন্ডার  সৃষ্টি হয়। এক পর্যায়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি দিলে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিয়ে চালক যশোর সদরের নলভাঙ্গা বেজপাড়া এলাকার অশোক দেবনাথের ছেলে অনুপ দেবনাথ (৩৭) ও একই জেলার জিকলগাছা থানার হাজিরআলী গ্রামের খোকন মিয়ার ছেলে সজিব মিয়া (৩০) কে থানা পুলিশে সোর্পদ করা হয়। পরে স্টোরকিপার স্বর্ণা দাশ বাদী হয়ে অজ্ঞাতনামাসহ চালক ও হেলপারের বিরুদ্ধে সরকারী ঔষধ আত্মসাতের মামলা নং-০৯, তারিখ ১০-১১-২০২৬ দায়ের করেন। বুধবার (১১ নভেম্বর) সকালে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

ট্রাক চালক অনুপ দেবনাথ জানান, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বানোয়াট ও সাজানো। স্টোরকিপার নিজে বাচাঁর জন্য আমাদেরকে ফাসিঁয়েছেন। তিনি আরও বলেন, আমাদেরকে যা বুঝিয়ে দেয়া হয়েছে, আমরা তাই বহন করে দিয়েছি। 

এ ব্যাপারে স্টোরকিপার স্বর্ণা দাশ বলেন, তিনি নিজে ঢাকায় অবস্থান করে উক্ত চালক ও হেলপারের নিকট চালান মোতাবেক ঔষধ বুঝিয়ে দেই। কিন্তু তারা নবীগঞ্জ হাসপাতালে পৌছার পর ৪ কার্টুন ঔষধ বুঝিয়ে দিতে ব্যর্থ হয়। এতে সরকারের প্রায় ৪ লাক্ষ টাকার ঔষধ আত্মসাৎ হয়েছে। তাদের কথা বার্তায় সন্দেহ দেখা দিলে কর্তৃপক্ষের অনুমতিতে মামলা দেয়া হয়েছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হোসেন জানান, এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না এবং আত্মসাৎকৃত ঔষধ উদ্ধারে তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নবীগঞ্জ সরকারী হাসাপাতালের ৪ লক্ষ টাকার ঔষধ গায়েব, অভিযুক্তরা কারাগারে

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা