গাজীপুর মহানগরের টঙ্গীর পাগার এলাকায় একটি আবাসিক ভবনের ভেতরে গড়ে তোলা গোপন ইয়াবা কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল রাসায়নিক উপাদানসহ নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পাগার (আলেকটেক) এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজমুল ইসলাম বাপ্পি ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি পুলিশকে জানান, বছর কয়েক আগে তিনি বিদেশ থেকে দেশে ফেরেন। পরবর্তীতে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব দেখে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি রাখছিল পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁর চারতলা বাড়ির একটি গোপন কক্ষে বিশেষ ল্যাবের সন্ধান পাওয়া যায়। কক্ষটিতে যাওয়ার বাহ্যিক কোনো সাধারণ পথ ছিল না, অত্যন্ত গোপনে তা স্থাপন করা হয়েছিল।
ওসি আরও জানান, ঘরের ভেতর থেকে ইয়াবা তৈরির সব ধরনের প্রয়োজনীয় কেমিক্যাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি স্বীকার করেছেন যে তিনি ইয়াবা তৈরির উদ্দেশ্যেই এসব রাসায়নিক উপাদান মজুদ করেছিলেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত