দৈনিক পল্লী বাংলা
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন ফায়ার সার্ভিসের কর্মকর্তা গোলাম মর্তুজা ও তাঁর সহযোগী দলের সদস্যরা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সিকদার, প্রস্তুতি কমিটির সদস্য মঞ্জুল হক মৃধা, ফারুক হোসেন মৃধা, গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

দিবসটি উপলক্ষে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন লাগাসহ বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে হাতে-কলমে মহড়া প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থী ও স্থানীয় লোকজনকে আগুন নেভানোর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে থাকার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আলোচনা সভায় প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ফায়ার সার্ভিসের গাড়ি ও উদ্ধারকর্মীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বাজারের অলিগলি ও সড়ক দখলমুক্ত রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাস্তা সংকুচিত করে দোকানপাট বসানো এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, একটি ছোট অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সামান্য লাভ বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। সম্মিলিত সচেতনতা, প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ চরভদ্রাসন গড়ে তোলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা