গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়ে মোহাম্মদ শাহারুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত শাহারুল ইসলাম একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কর্মী এবং তৈরি পোশাক খাতের (গার্মেন্টস) স্টক লট ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে শাহারুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় চন্দ্রা এলাকায় একদল দুর্বৃত্ত তাঁর গতিপথ রোধ করে। এ সময় ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। হামলার পর তাঁর চিৎকারে পরিচিত ও স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে—সে বিষয়ে পুলিশ বা স্বজনদের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
কালিয়াকৈর থানা পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। লিখিত অভিযোগ সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত