দৈনিক পল্লীবাংলা
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মৎস্য ঘেরে বৃদ্ধ কে শ্বাস‌রোধ ক‌রে হত্যা‌চেষ্টা ও হাত ভাঙ্গার অ‌ভি‌যো‌গে মোল্লাহাটে মামলা, আসামি পলাতক

অভিযুক্ত মোঃমোহাম্মদ আলী মুন্সি ৪৫

মৎস্য ঘেরে বৃদ্ধ কে শ্বাস‌রোধ ক‌রে হত্যা‌চেষ্টা ও হাত ভাঙ্গার অ‌ভি‌যো‌গে মোল্লাহাটে মামলা, আসামি পলাতক

বাগেরহাটের মোল্লাহাটে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে মৎস্য চাষের ঘেরে ঢুকে এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং হাত ভেঙে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ এজাহারটি মামলা হিসেবে রুজু করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কামারগ্রামের মোমরেজ মোল্লা (৬৮) ঘটনার দিন (১৭ অক্টোবর) সকাল অনুমান ৮:০০ ঘটিকার সময় নিজ মৎস্য ঘের দেখাশোনার জন্য যান। এ সময় একই গ্রামের মৃত আবুল কালাম মুন্সির ছেলে মোহাম্মদ আলী মুন্সি (৪৫) পূর্বশত্রুতার জেরে মৎস্য ঘেরে তাকে একা পেয়ে পিছন দিক থেকে এসে জাপটে ধরে ঘেরের পানির মধ্যে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত আসামী মোমরেজ মোল্লার মাথা পানিতে চেপে ধরে শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মেরে নীলা-ফোলা জখম করে এবং একপর্যায়ে তার বাম হাতের কব্জি মুচড়ে হাড়ভেঙে গুরুতর জখম করে। এ সময় পার্শ্ববর্তী ঘেরে কর্মরত স্থানীয় সাকিল মোল্লা (৩০) ও নোবেল মোল্লা (২৫) চিৎকার শুনে এগিয়ে এলে অভিযুক্ত খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় ও স্বজনরা আহত মোমরেজ মোল্লাকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসা শেষে পুনরায় তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আহত ব্যক্তি কিছুটা সুস্থ হওয়ার পর তার ছেলে কবির আহমেদ বাদী হয়ে ঘটনার বর্ণনা দিয়ে মোল্লাহাট থানায় লিখিত এজাহার জমা দেন।

মোল্লাহাট থানা সূত্রে জানা গেছে, বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে অপরাধের বিষয় বিবেচনা করে দণ্ডবিধির ৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬(২) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর: ১৪/১৭১) রুজু করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মৎস্য ঘেরে বৃদ্ধ কে শ্বাস‌রোধ ক‌রে হত্যা‌চেষ্টা ও হাত ভাঙ্গার অ‌ভি‌যো‌গে মোল্লাহাটে মামলা, আসামি পলাতক

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা