দৈনিক পল্লীবাংলা
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাজীপুরে কালবেলা সাংবাদিককে অপহরণ করে নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ ​

​গাজীপুরের টঙ্গীতে দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপনকে প্রকাশ্য দিন দুপুরে অপহরণ করে বর্বরোচিত নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে।এ সময় তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং মাদক, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশ না করার হুমকি দিয়ে জোরপূর্বক আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।

সোমবার(২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে টঙ্গী বাজারের সেনাকল্যাণ শপিং কমপ্লেক্স-সংলগ্ন হোন্ডা রোডের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক মহিউদ্দিন রিপন বলেন, সোমবার দুপুরে পেশাগত সংবাদ সংগ্রহের কাজে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে আমি আসি। সেখানে শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদের সাথে কথা বলে তাকে সঙ্গে নিয়ে গাজীপুরে সিটি করর্পোরেশনের দিকে রওনা দিই।ঠিক তখনি একদল অজ্ঞাত দুর্বৃত্তরা আমাকে ঘিরে ধরে। এরপর মোটরসাইকেলসহ আমার হাত,চোখ ও মুখ বেঁধে জোরপূর্বক একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তিনি আরও বলেন,সেখানে নিয়ে আমাকে প্রাণনাশের ভয় দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। পরে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করা হয়। এছাড়া মাদকবিরোধী কোনো সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের লাইভ সম্প্রচার না করার জন্য কঠোর হুমকি দেওয়া হয়।

সাংবাদিক মহিউদ্দিন রিপন আরো জানান, দুর্বৃত্তদের অজ্ঞাত স্থানে এক নারীর সঙ্গে জোরপূর্বক আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাজীর মাজার বস্তি এলাকার মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ বা ফেসবুক লাইভ থেকে বিরত থাকতে বলে দুর্বৃত্তরা।যদি এরপরেও টঙ্গীর হাজীর মাজার বস্তি এবং মাদক বিরোধী সংবাদ প্রচার করে তবে তার পরিবার সহ মেরে ফেলার হুমকি দেওয়া হয়। 

তিনি আরো জানান,তার নিকট থাকা দুই লাক্ষ টাকা,মোটর সাইকেলের হেলমেট এবং কালবেলার পরিচয়পত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই অমানবিক নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। 

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে জ্ঞান ফেরার পর তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদ বলেন,তিনি আমার সঙ্গে অবস্থান কালেই একদল অপরিচিত লোক জোরপূর্বক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুর্বৃত্তরা আমাকেও এ বিষয়ে চুপ থাকার হুমকি দিয়েছে।

​

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শফিকুল ইসলাম(অপরাধ বিভাগ উত্তর)হাসপাতালে সাংবাদিক মহিউদ্দিন রিপন এর শারীরিক অবস্থার  খোঁজ নিতে এসে জানান,একজন গণমাধ্যম কর্মীর উপর এমন হামলার নিন্দা জানাই। একই সাথে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাজীপুরে কালবেলা সাংবাদিককে অপহরণ করে নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ ​

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা