দৈনিক পল্লীবাংলা
আপডেট : রোববার, ২৫ অক্টোবর ২০২৬

পুলিশকে মানবিক ও শক্তিশালী করতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

বাংলাদেশ পুলিশকে মানবিক ও বন্ধুসুলভ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।

তিনি বলেছেন, “পুলিশকে শক্তিশালী না করলে আমরা দিনে কিংবা রাতে—কোনো সময়েই সমাজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না। একটি নিরাপদ ও শান্তিময় বাংলাদেশ উপহার দিতে পুলিশ বাহিনীকে শক্তিশালী ও ক্ষমতায়িত করার কোনো বিকল্প নেই।”

আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাটের নতুন পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত এক বিশাল ‘কমিউনিটি পুলিশিং সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আইজিপি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার পুলিশকে একটি আধুনিক, প্রযুক্তিবান্ধব ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এসব ইতিবাচক উদ্যোগের ফলে পুলিশের বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতাগুলো দ্রুত সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসহ হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

পুলিশকে মানবিক ও শক্তিশালী করতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশকে মানবিক ও বন্ধুসুলভ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।

তিনি বলেছেন, “পুলিশকে শক্তিশালী না করলে আমরা দিনে কিংবা রাতে—কোনো সময়েই সমাজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না। একটি নিরাপদ ও শান্তিময় বাংলাদেশ উপহার দিতে পুলিশ বাহিনীকে শক্তিশালী ও ক্ষমতায়িত করার কোনো বিকল্প নেই।”

আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাটের নতুন পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত এক বিশাল ‘কমিউনিটি পুলিশিং সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আইজিপি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার পুলিশকে একটি আধুনিক, প্রযুক্তিবান্ধব ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এসব ইতিবাচক উদ্যোগের ফলে পুলিশের বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতাগুলো দ্রুত সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসহ হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা