রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ ‘বাবুই শিশুসাহিত্য উৎসব-২০২৬’-এ নিজের অনবদ্য সৃষ্টি ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য সেরা লেখকের সম্মাননা অর্জন করেছেন নেত্রকোনার কৃতি সন্তান, কবি ও শিশুসাহিত্যিক এনামুল হক পলাশ।
গত শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এই সাহিত্য উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তিন শতাধিক শিশুসাহিত্যিক ও ছড়াকারের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। সকালে জাতীয় সংগীত পরিবেশন এবং ফেস্টুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আবু সালেহ।
শিশুসাহিত্য উৎসব উদযাপন কমিটির সদস্য-সচিব কাদের বাবুর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। কবি রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কবি হাসান হাফিজ, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী এবং জুলফিকার শাহাদাৎ।
দিনব্যাপী এই উৎসবের আয়োজনে শিশু-কিশোরদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখা, জাদুকরী প্রদর্শনী এবং প্রবীণ-নবীন লেখকদের ছড়াপাঠের আসর। এছাড়া বিকেলে জাতীয় দৈনিকের শিশুসাহিত্য পাতার সম্পাদকদের সঙ্গে নবীন লেখকদের মুখোমুখি সংলাপ ও শিশুসাহিত্যের সংকট নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
উৎসবের শেষ পর্বে ঘোষণা করা হয় বহুল প্রতীক্ষিত ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’। ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের সুবাদে কবি এনামুল হক পলাশকে সেরা লেখকের সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁর এই অর্জনে নেত্রকোনা জেলাসহ দেশের সাহিত্য অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন সফলভাবে সমাপ্ত হয় সমাপনী বক্তব্যের মাধ্যমে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

মতামত