দৈনিক পল্লীবাংলা
আপডেট : রোববার, ২৫ অক্টোবর ২০২৬

লকপুর ইউনিয়নের উন্নয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলিমবুদ্দিন শেখ

লকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলীবুদ্দিন শেখ।

লকপুর ইউনিয়নের উন্নয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলীবুদ্দিন শেখ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন হাওয়া। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত জনপদকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নিয়ে লকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল ইউপি সদস্য মোহাম্মদ আলিমবুদ্দিন শেখ।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিরোধী মতের হওয়ায় তাঁকে ইউপি সদস্য হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা থেকেও তাঁকে এবং তাঁর এলাকার জনগণকে বঞ্চিত রাখা হয়েছিল।

এ বিষয়ে মোহাম্মদ আলিমবুদ্দিন শেখ বলেন, "জনগণের মৌলিক অধিকার এবং ন্যায্য পাওনা আদায়ের সংগ্রামে অতীতেও আমি পিছপা হইনি, ভবিষ্যতেও হব না। বিগত সরকারের আমলে আমাকে ও আমার এলাকার মানুষকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে। কিন্তু লকপুর ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থাই আমার প্রধান শক্তি। আমি নির্বাচিত হলে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে একটি আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত লকপুর গড়ব।"

স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা জানান, রাজপথের পরীক্ষিত নেতা আলিমবুদ্দিন শেখের সততা, সাহসিকতা এবং জনসেবামূলক মনোভাবের কারণে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। তাঁরা মনে করেন, দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা থেকে মুক্তি পেতে এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে তাঁর মতো সৎ ও বলিষ্ঠ নেতার বিকল্প নেই।

আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে লকপুর ইউনিয়ন একটি মডেল ও স্বয়ংসম্পূর্ণ ইউনিয়নে পরিণত হবে- এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

লকপুর ইউনিয়নের উন্নয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলিমবুদ্দিন শেখ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

লকপুর ইউনিয়নের উন্নয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলীবুদ্দিন শেখ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন হাওয়া। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত জনপদকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নিয়ে লকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল ইউপি সদস্য মোহাম্মদ আলিমবুদ্দিন শেখ।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিরোধী মতের হওয়ায় তাঁকে ইউপি সদস্য হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা থেকেও তাঁকে এবং তাঁর এলাকার জনগণকে বঞ্চিত রাখা হয়েছিল।

এ বিষয়ে মোহাম্মদ আলিমবুদ্দিন শেখ বলেন, "জনগণের মৌলিক অধিকার এবং ন্যায্য পাওনা আদায়ের সংগ্রামে অতীতেও আমি পিছপা হইনি, ভবিষ্যতেও হব না। বিগত সরকারের আমলে আমাকে ও আমার এলাকার মানুষকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে। কিন্তু লকপুর ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থাই আমার প্রধান শক্তি। আমি নির্বাচিত হলে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে একটি আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত লকপুর গড়ব।"

স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা জানান, রাজপথের পরীক্ষিত নেতা আলিমবুদ্দিন শেখের সততা, সাহসিকতা এবং জনসেবামূলক মনোভাবের কারণে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। তাঁরা মনে করেন, দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা থেকে মুক্তি পেতে এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে তাঁর মতো সৎ ও বলিষ্ঠ নেতার বিকল্প নেই।

আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে লকপুর ইউনিয়ন একটি মডেল ও স্বয়ংসম্পূর্ণ ইউনিয়নে পরিণত হবে- এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা