দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ভাঙ্গায় পাচারকালে ২৫০ বস্তা সরকারি সারসহ ট্রাক জব্দ, ডিলার ও হেলপার আটক

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে পাচারের সময় ২৫০ বস্তা সরকারি ডিএপি (ডায়ামোনিম ফসফেট) সারসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ। এ সময় সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে সারবোঝাই ট্রাকসহ তাঁদের আটক করা হয়।

আটক ডিলারের নাম এ কে এম ইলিয়াস হাওলাদার। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। ইলিয়াস মালিগ্রাম বাজারের ‘মেসার্স হাওলাদার ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী এবং ওই ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে সারবোঝাই ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ২৫০ বস্তা সরকারি সারসহ ইলিয়াস ও ট্রাকের হেলপারকে হাতেনাতে আটক করেন। পরে সার ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন জানান, সরকারি সার অবৈধভাবে পাচারের অভিযোগে আটক ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তাঁর ডিলারশিপ স্থায়ীভাবে বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ভাঙ্গায় পাচারকালে ২৫০ বস্তা সরকারি সারসহ ট্রাক জব্দ, ডিলার ও হেলপার আটক

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে পাচারের সময় ২৫০ বস্তা সরকারি ডিএপি (ডায়ামোনিম ফসফেট) সারসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ। এ সময় সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে সারবোঝাই ট্রাকসহ তাঁদের আটক করা হয়।

আটক ডিলারের নাম এ কে এম ইলিয়াস হাওলাদার। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। ইলিয়াস মালিগ্রাম বাজারের ‘মেসার্স হাওলাদার ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী এবং ওই ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে সারবোঝাই ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ২৫০ বস্তা সরকারি সারসহ ইলিয়াস ও ট্রাকের হেলপারকে হাতেনাতে আটক করেন। পরে সার ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন জানান, সরকারি সার অবৈধভাবে পাচারের অভিযোগে আটক ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তাঁর ডিলারশিপ স্থায়ীভাবে বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা