দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা, অপহরণ, শারীরিক নির্যাতন, চাঁদা দাবি ও ব্ল্যাকমেইলের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে টঙ্গী সরকারি হাসপাতালের সামনে ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানানো হয়েছে।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ. কে. এম আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে অপহরণ, নির্যাতন, চাঁদা দাবি কিংবা ব্যক্তিগত সম্মানহানির হুমকির মুখে পড়তে হলে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য চরম অশনিসংকেত। অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কথা বলা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, তাই গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের অন্যতম প্রধান কর্তব্য।
সংগঠনের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বলেন, “সাংবাদিকতা কোনো অপরাধ নয়, বরং সমাজের দুর্নীতি ও অনিয়ম তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিক যদি নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার হন, তবে তা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। মহিন উদ্দিন রিপনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।”
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ. কে. এম আজিজুল হক ও সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল (খান) বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানে সাধারণ মানুষের তথ্য জানার অধিকারকে সুরক্ষিত করা। কালির ওপর আঘাত হেনে সত্য গোপন করার অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।
উক্ত মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা বিএম শামীম, গাজীপুর সেন্ট্রাল ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, গাজীপুর মিডিয়া ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান জিলানী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল বারী চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন খান, গাজীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল বাশার পলাশ, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন এবং ইনফো টেলিভিশনের সম্পাদক আওলাদ হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত