বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরীর ৫৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আড্ডা’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ ও নবীন সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম সংগঠনের প্রতিনিধি এবং শুভানুধ্যায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য কমিশনের কমিশনার এস এ এম মাহফুজুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী ও সাখাওয়াত হোসেন বাদশা, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসসের প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা কাদের গনি চৌধুরীর কর্মময় জীবন, পেশাদারিত্ব, সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলন এবং স্বৈরাচারবিরোধী গণসংগ্রামে তাঁর সাহসী ও আপসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা উল্লেখ করেন, তাঁর দায়িত্ব গ্রহণের পর মাত্র দুই মাসে বাসসের সংবাদ প্রকাশের হার প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সভাপতির বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, “কাদের গনি চৌধুরী রাজপথের লড়াকু অগ্রসেনানী এবং অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ একজন সংগঠক। তাঁর গতিশীল নেতৃত্বে বাসস তার হারানো গৌরব ফিরে পেতে শুরু করেছে।”
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাসস প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, “আপনজন ও সহকর্মীদের এই অপরিসীম ভালোবাসা আমাকে অর্পিত দায়িত্বের প্রতি আরও যত্নশীল হতে উদ্বুদ্ধ করবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন দেশ, মাটি, মানুষ ও সাংবাদিক সমাজের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে পারি—এটাই আমার প্রত্যাশা।” সত্যকে সত্য ও সাদাকে সাদা বলার সাংবাদিকতার মূল নীতি ধরে রেখে একটি বৈষম্যহীন ‘মানবিক বাংলাদেশ’ গড়ার আহ্বান জানান তিনি।
এর আগে দুপুরে বাসস কার্যালয়ে সংস্থার সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে শুভেচ্ছা জানান। প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত শুভ জন্মদিনের অনুষ্ঠানটি দোয়া, মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত