দৈনিক পল্লীবাংলা
আপডেট : রোববার, ০১ নভেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫

‎​চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলোর মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। জেলায় এবার সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫৫ শতাংশ।

‎​শনিবার (৩১ অক্টোবর) সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার এই ফলাফল প্রকাশিত হয়।

‎​বোর্ড সূত্রে জানা যায়, এ বছর পিরোজপুর জেলা থেকে মোট ৭ হাজার ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৭৮২ জন এবং সফলভাবে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী। বোর্ডের অন্য জেলাগুলোর তুলনায় সর্বোচ্চ ৫১ দশমিক ৫৫ শতাংশ পাসের হারের পাশাপাশি জেলায় জিপিএ-৫ অর্জন করেছে ৬৬ জন শিক্ষার্থী।

‎​এদিকে, সন্তোষজনক এই অর্জনের মাঝেও জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটিতে মোট ৮ জন পরীক্ষার্থী নিবন্ধিত থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৭ জন, যার সবাই অকৃতকার্য হয়েছে।

‎​সাফল্যের বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী বলেন, "শিক্ষা অফিস থেকে নিয়মিত কলেজ মনিটরিং, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের পাঠদানে আন্তরিকতা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই সন্তোষজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে।"

‎​যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, সে বিষয়ে তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনায় শিক্ষকদের কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

‎​উল্লেখ্য, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলার মোট ৬০ হাজার ৬৫২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় নিবন্ধিত হয়। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী। পুরো বিভাগে সামগ্রিক পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৯৫০ জন শিক্ষার্থী।

‎

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা