দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

রূপপুর প্রকল্পে ইউরেনিয়ামের নতুন চালান, গ্রিড সংযোগের প্রস্তুতি

রাশিয়া থেকে আমদানি করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানির আরও একটি চালান নিরাপদে প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, আজ শনিবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষায়িত তিনটি ট্রাকে করে পারমাণবিক জ্বালানির এই চালানটি প্রকল্প এলাকায় পৌঁছে।

এ নিয়ে রূপপুর প্রকল্পের জন্য মোট চারটি চালান পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছাল। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য দুটি চালান রয়েছে। এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, দ্বিতীয় ইউনিটের জন্য মোট ১৬৩টি ইউরেনিয়াম জ্বালানি অ্যাসেম্বলি সাতটি কার্গো ফ্লাইটে পরিবহনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রথম ইউনিটের জ্বালানি পুনঃসংযোজনের জন্য অতিরিক্ত ৪৮টি জ্বালানি অ্যাসেম্বলি দুটি চালানে আনা হবে। সব মিলিয়ে দুই ইউনিটের জন্য মোট নয়টি চালানে এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আসার কথা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটটি ইতোমধ্যে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ পর্যায়ে প্রবেশ করেছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান প্রথম ইউনিটে এই স্তরের কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘স্টেজ-সি’ পর্যায়ে রিঅ্যাক্টরের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর, পরিচালন ব্যবস্থা ও নিরাপত্তার কার্যকারিতা নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত বা ‘সিঙ্ক্রোনাইজেশন’ করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। তবে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্ধারিত সব শর্ত পূরণ ও প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার ওপর এই কার্যক্রমের অগ্রগতি নির্ভর করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

রূপপুর প্রকল্পে ইউরেনিয়ামের নতুন চালান, গ্রিড সংযোগের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা