দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

যুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

যুবসমাজকে যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন তিনি।

আগামীকাল ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে আজ শনিবার (৩১ অক্টোবর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে প্রধানমন্ত্রী স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতি গঠনে যুবসমাজের বিপুল সম্ভাবনা উপলব্ধি করে তাঁদের সংগঠিত করতে ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় এবং ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে তরুণদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে দেশের সব জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

প্রধানমন্ত্রী জানান, যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত ৮০ লাখেরও বেশি তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে, যার মধ্যে প্রায় ২৫ লাখ যুবক আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। এছাড়া যুব উদ্যোক্তাদের সহায়তায় ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে।

প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে তরুণদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছে, যার মাধ্যমে তরুণরা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ পাচ্ছেন।

তরুণদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় কোনো উদ্যোগ যেন অর্থের অভাবে থেমে না যায়, সে জন্য দেশে প্রথমবারের মতো ৫০০ কোটি টাকার বিশেষ ‘স্টার্টআপ তহবিল’ গঠন করা হয়েছে।

এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, স্মার্ট কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে তরুণরা দেশের নেতৃত্ব ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা পালন করবে। পরিশেষে তিনি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

যুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা