দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’: রাষ্ট্রপতির বার্তা

সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজকে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সর্বস্তরের সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

আগামীকাল ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে আজ শনিবার (৩১ অক্টোবর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, যুবসমাজ একটি জাতির প্রাণশক্তি এবং সার্বিক উন্নয়নের প্রধান নির্ধারক।

বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, দেশের সব বড় বড় গণতান্ত্রিক অর্জনে তরুণরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। এর মধ্যে ১৯৫২-র ঐতিহাসিক ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর দশকে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করা গেলে স্বনির্ভর, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা আরও দ্রুত ত্বরান্বিত হবে।

এ বছরের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ যথার্থ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশজুড়ে তরুণরা রয়েছে, যা আমাদের সবচেয়ে বড় সম্ভাবনার প্রতিনিধিত্ব করে। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এবং একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এই জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে কর্মসংস্থানমুখী শিক্ষা ও এআইসহ প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো আবশ্যক।

স্মরণসভায় তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের সমন্বিত ভিত্তি স্থাপন করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা সুদৃঢ় করেন। সেই ধারায় বর্তমান সরকার ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), হস্তশিল্প ও কারিগরি শিক্ষার বিস্তার ঘটাচ্ছে।

একই সঙ্গে মাদকাসক্তি প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সামাজিক অবক্ষয় রোধে যুবসমাজকে সক্রিয় সামাজিক আন্দোলন গড়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। পরিশেষে তিনি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’: রাষ্ট্রপতির বার্তা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা