দৈনিক পল্লীবাংলা
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

টঙ্গীতে উদ্ধার মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়েছে। গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা একটি নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে গেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মোটরসাইকেলটি তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ আলামত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এটি তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকা থেকে নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়। শুক্রবার সকালে পিবিআইয়ের কর্মকর্তারা মোটরসাইকেলটি নিয়ে যান। বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনার সঙ্গে মোটরসাইকেলটির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না,তা যাচাই করা হচ্ছে।

পিবিআইয়ের মিডিয়া উইং জানিয়েছে, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনাটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় নৌ-পুলিশের পাশাপাশি পিবিআইও ছায়া তদন্ত করছে। এ ঘটনায় নৌ-পুলিশকে তদন্তে সহযোগিতা করছে সংস্থাটি। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই-বাছাই চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তুরাগ নদীর উত্তরখান থানাধীন রাজাবাড়ি খেয়াঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা একটি সিসিটিভি ফুটেজে তাহসিফকে এক যুবকের সঙ্গে দেখা যায়। ফুটেজে তাকে ওই যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। পরে পরিবারের সদস্যরা ওই যুবককে তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ হিসেবে শনাক্ত করেন। এ ঘটনায়

জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে তাহসিফের জুনিয়র বন্ধু হিসেবে পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির পরিচয় ও ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতা নিশ্চিত হলে তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

টঙ্গীতে উদ্ধার মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা