গত ২৬ শে অক্টোবর সন্ধা ৬ টায় গাজীপুর মহানগর কোনাবাড়ি থানা ৮ নং ওয়ার্ড দেওয়ালিয়াবাড়ি পানি ফ্যাক্টরীর সাথে বাবুলের গলিতে মোস্তফা কামালের জুটের গোডাউনে আগুন লেগে প্রায় ১৬/১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। মোস্তফা কামাল দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত, ৮ নং ওয়ার্ড যুবদলের প্রতিটি আন্দোলন সংগ্রামে মিছিল মিটিংয়ে সব সময় সামনের সাড়িতে ছিলেন।
আগুনে পুড়ে যাওয়ায় পরিবারটি আর্থিক সংকটে পড়ে। খবর পেয়ে ছুটে যান কোনাবাড়ি থানা ৮ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
কোনাবাড়ি থানা বিএনপির সহ সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক সরকার, সাংগঠনিক সম্পাদক আঃ হামিদ, ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাজিব মিয়া উভয়ে মিলে বিষয়টি গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ও গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম কে অবহিত করেন। তাৎক্ষণিক তারা মোস্তফা কামালের পাশে দাড়িয়েছেন। ৩০শে অক্টোবর বিকালে মোস্তফা কামালের বাসায় গিয়ে আর্থিক সহযোগিতা হস্তান্তর করেন রাজিব মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা রিয়াজ উদ্দিন ও আজিজুল ইসলাম। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক সরকার নিজেও।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত