গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন হাতীমারা ক্লাবের উদ্যোগে বার্ষিক ফুটবল টুর্ণামেন্ট -২০২৬ সিজন -২ এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় হাতীমারা কলেজ মাঠে মৌচাক স্পোর্টস গ্যালারী ও জরুন উম্মুক্ত ফুটবল একাডেমী এর মধ্যেকার খেলায় প্রথম সেমিফাইনাল বিজয় লাভ করেন জরুন উম্মুক্ত ফুটবল একাডেমি। উক্ত সেমিফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাসেম রেজা।
কাশিমপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কে এম হাফিজুর রহমান রাজু। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সম্রাট হোসেন।
উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন মৃধা, থানা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক আশরাফুল আলম খোকন। ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাবিল মোল্লা,গাজীপুর মহানগর তাতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হানিফ,৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, প্রচার সম্পাদক আমান উল্লাহ প্রমূখ।
হাতীমারা ক্লাবের সভাপতি আমিন হোসেন উজ্জল এর সার্বিক দিকনির্দেশনায় ও সাধারণ সম্পাদক মনির হোসেন এর ব্যবস্থাপনায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উৎসব মূখোর পরিবেশে প্রথম সেমিফাইনাল খেলা সমাপ্ত হয়।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত