দৈনিক পল্লীবাংলা
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ: আগামীকাল বাগেরহাটের কাটাখালীতে পথসভা

আগুনে ক্ষতিগ্রস্ত যুবদল কর্মীর পাশে এমপি মজিবুর ও বিএনপির নেতৃবৃন্দ

গাজীপুরে যুবদলের বর্নাঢ্য র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে খালেদা জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল

বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: স্থবিরতা কাটাতে দ্রুত জেলা কমিটি গঠনের জোরালো দাবি

গাজীপুরে যুবদলের বনাট্যা র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সম্পন্ন

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা বিপ্লব খান

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা বিপ্লব খান

৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ: আগামীকাল বাগেরহাটের কাটাখালীতে পথসভা

৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ: আগামীকাল বাগেরহাটের কাটাখালীতে পথসভা
শেখ মনজুরুল হক রাহাদ, সংসদ সদস্য বাগেরহাট -২

৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ: আগামীকাল বাগেরহাটের কাটাখালীতে পথসভা

জাতীয় জীবন ও রাজনীতির নানা সংকট নিরসনে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকা ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের অংশ হিসেবে আগামীকাল বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী গোলচত্বরে এক পথসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​কর্মসূচির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের গেট থেকে লংমার্চটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পথিমধ্যে ঢাকায় সূচনা পর্ব শেষে পদ্মা সেতু অতিক্রম করে শরীয়তপুরের নাওডোবা হয়ে লংমার্চের বিশাল গাড়িবহর বেলা ১১টায় বাগেরহাটের কাটাখালী মোড়ে এসে পৌঁছাবে।

​বাগেরহাটের ঐতিহাসিক কাটাখালী মোড়ে পথসভার জন্য ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুত ও প্রয়োজনীয় প্রচার-প্রচারণাসহ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরবরাহকৃত ছবিতে দেখা যায়, প্যান্ডেল ও মঞ্চ তৈরির পাশাপাশি "লং মার্চ সফল ও সার্থক হোক" এবং "ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ পথসভা" সংবলিত ব্যানার ও সুদৃশ্য প্যান্ডেল টানানো হয়েছে। পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।

​বাগেরহাট ২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ(বাংলাদেশ জামায়াত ইসলামী) বলেন কাটাখালীর পথসভা সফল করতে বাগেরহাট জেলা ও আশপাশের উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কাটাখালীর সংক্ষিপ্ত পথসভা শেষে লংমার্চের বহরটি খুলনা মহানগরী, ফুলতলা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার ঐতিহাসিক শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভার উদ্দেশ্যে রওনা দেবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ: আগামীকাল বাগেরহাটের কাটাখালীতে পথসভা

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা