দৈনিক পল্লীবাংলা
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মাধবপুরে চুরির অভিযোগে বাড়ি ভাঙচুর ও মালামাল ভস্মীভূত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের পিঁয়াইম গ্রামে চুরির অভিযোগে অভিযুক্ত উজ্জ্বল নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁর ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল গ্রামের খেলার মাঠে এনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে এই সহিংসতার ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পিয়াইম ও আশপাশের এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল। এসব চুরির পেছনে উজ্জ্বল প্রত্যক্ষভাবে জড়িত বলে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আজ সন্ধ্যায় গ্রামবাসী একজোট হয়ে উজ্জ্বলের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে টেনে-হিঁচড়ে পাশের খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানে অগ্নিসংযোগ করা হলে মালামালের সিংহভাগ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালামাল ভস্মীভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্থানীয়রা জানান, চুরির ধারাবাহিক ঘটনায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসী এমন উগ্র পদক্ষেপ নিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (আজ বৃহস্পতিবার রাত) এ বিষয়ে সংশ্লিষ্ট মাধবপুর থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা জানা যায়নি। তবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

4

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মাধবপুরে চুরির অভিযোগে বাড়ি ভাঙচুর ও মালামাল ভস্মীভূত

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের পিঁয়াইম গ্রামে চুরির অভিযোগে অভিযুক্ত উজ্জ্বল নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁর ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল গ্রামের খেলার মাঠে এনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে এই সহিংসতার ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পিয়াইম ও আশপাশের এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল। এসব চুরির পেছনে উজ্জ্বল প্রত্যক্ষভাবে জড়িত বলে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আজ সন্ধ্যায় গ্রামবাসী একজোট হয়ে উজ্জ্বলের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে টেনে-হিঁচড়ে পাশের খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানে অগ্নিসংযোগ করা হলে মালামালের সিংহভাগ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালামাল ভস্মীভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্থানীয়রা জানান, চুরির ধারাবাহিক ঘটনায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসী এমন উগ্র পদক্ষেপ নিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (আজ বৃহস্পতিবার রাত) এ বিষয়ে সংশ্লিষ্ট মাধবপুর থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা জানা যায়নি। তবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

4

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা