দৈনিক পল্লীবাংলা
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

চরভদ্রাসনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, পরিস্থিতি স্বাভাবিক

ফ্যাসিস্ট শক্তি আন্দোলনের নামে পুলিশের ওপর হামলা করছে- পুলিশ কমিশনার

বাগেরহাটের ফকিরহাটে বাড়িতে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশীর মৃত্যু

চরভদ্রাসনে খাটের নিচ থেকে চোরাই মোটর উদ্ধার , আটক দুই চোর।

চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার চেষ্টার সময় এনসিপি নেতাকর্মীদের ধাওয়া ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রমিকদের আন্দোলন ভিন্ন খ্যাতে চলে যাচ্ছে - খন্দকার দেলোয়ার হোসেন

টঙ্গীতে গার্মেন্টস শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

টঙ্গীতে গার্মেন্টস শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

চরভদ্রাসনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

চরভদ্রাসনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসনে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর গ্র্যান্ড উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা  স্টেডিয়াম থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর  ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপির। অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আরো উপস্থিত ছিলেন  যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীর পক্ষে এসআই রিপন, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহীদুজ্জামান মোল্লা, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশাহ, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, বিএনপি নেতা কবি ও সাহিত্যিক হাফিজ আল ফারুকী খোকন, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখা সম্ভব।

তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাতে হলে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এতে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে।

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর এ আয়োজন চরভদ্রাসনের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

চরভদ্রাসনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা