দৈনিক পল্লীবাংলা
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, পরিস্থিতি স্বাভাবিক

পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে টানা এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও অবরোধের পর গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় ফিরেছে শান্তি। ভোগড়া বাইপাস, গাছা, টঙ্গী, কাশিমপুর ও কোনাবাড়ীসহ আশপাশের বিভিন্ন শিল্প এলাকার পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজেদের কর্মস্থলে কাজে যোগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কাশিমপুর-কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, গাছা, টঙ্গী ও মৌচাকসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি ও বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের এই শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে আসছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে সরকার শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে। এরপর থেকেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোথাও কোনো ধরনের শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করে শান্তিপূর্ণভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, বিজিবি, আনসার ও মোবাইল কোর্টের টিমগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও এলাকায় টহল দিচ্ছে। পাশাপাশি ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ও শান্ত রয়েছে এবং শ্রমিকেরা নির্বিঘ্নে কাজে যোগ দিয়েছেন। শ্রমিক বিক্ষোভের ইস্যুতে কোনো কারখানার ছুটি ঘোষণা করা হয়নি, বরং প্রায় সব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে। সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, পরিস্থিতি স্বাভাবিক

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা