ডিআরভুক্ত ছাত্র/ ছাত্রীদের বৃত্তি প্রদানের জন্য অনুমতি প্রদান,সহজ সর্তে নিবন্ধন প্রদান,বৃত্তি পরিক্ষা কোঠা প্রথা বাতিল,শাখা বানিজ্য বন্ধ। সরকারের কাছে এই চার দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকাল ১০ টায় গাজীপুর মহানগরীর ১৬ নং ওয়ার্ড দিঘিরচালা নর্থ সাউথ স্কুল হলরুমে গাজীপুরের বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের মালিক,শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে দাবি পেশ করেন।
লিখিত বক্তব্যে বক্তারা বলেন,শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বাচাতে হলে এই চারদফা মেনে কাজ করতে হবে। এসময় নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন,শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ,গাজীপুর জেলা প্রশাসক,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুরের সকল সংসদ সদস্যদের প্রতি বিনীত আহবান জানিয়েছেন।
বিশেষ করে শাখা বানিজ্যের মধ্যে উল্লেখ্যযোগ্য টাঙ্গাইল শাহিন,গাজীপুর শাহিন,শহিদ ক্যাডেট নামে অনিবন্ধিত স্কুলগুলো সাইনবোর্ড বিক্রি করে যেখানে সেখানে ভেঙের ছাতার মত প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
এগুলো বন্ধের জন্য জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের দৃষ্টি আর্কশন করেছেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল পরিষদ এর আহবায়ক শহিদুল ইসলাম মন্ডল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর চেয়ারম্যান শরিফুল ইসলাম আকন্দ,গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ,গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন এর সভাপতি আব্দুল মতিন,গাজিপুর স্কুল এন্ড কলেজ সোসাইটির সভাপতি মইনুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক তমিজুল ইসলাম তমিজ প্রমূখ।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

মতামত