দৈনিক পল্লীবাংলা

কাগজে-কলমে স্বাস্থ্যকেন্দ্র আছে, নেই চিকিৎসক

সরকারি স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গড়ে তোলা হলেও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে কার্যত চিকিৎসাসেবাহীন হয়ে পড়ে আছে। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি এই প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্ট ইউনিয়নবাসী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এ স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত কোনো চিকিৎসকের দেখা মেলে না। মাঝেমধ্যে পরিবার পরিকল্পনা বিভাগের একজন মাঠকর্মী এবং একজন আয়া কোনোমতে কেন্দ্রটি সচল রাখার চেষ্টা করলেও চিকিৎসক না থাকায় সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা বা পরামর্শ পাওয়ার সুযোগ প্রায় বন্ধ রয়েছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অতিদরিদ্র রোগীরা সামান্য চিকিৎসার জন্যও চরম ভোগান্তিতে পড়ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তদারকির অভাবে এটি আজ অকার্যকর। শুধু ভবন ও সাইনবোর্ডের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের মৌলিক অধিকার। একটি সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত চিকিৎসক, প্রয়োজনীয় জনবল, পর্যাপ্ত ওষুধ এবং কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব।

এ অবস্থায় অবিলম্বে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটির বর্তমান অবস্থা সরেজমিনে তদন্ত করে চিকিৎসক ও জনবল সংকট নিরসন এবং নিয়মিত তদারকির মাধ্যমে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর জোর দাবি জানিয়েছেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কাগজে-কলমে স্বাস্থ্যকেন্দ্র আছে, নেই চিকিৎসক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা