গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫ জন।
আজ শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো স্বাস্থ্যবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৪ জন। অন্যদিকে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হামরোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে সুনির্দিষ্টভাবে নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪ জন। একই সময়ে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ১০৪ জন।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

মতামত